প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পৌর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি এবং নাট্য ও যাত্রাশিল্পী রণজিৎ কুমার চক্রবর্তী (৫৭) গতকাল সোমবার সকালে ফরিদপুরের হৃদ্রোগ ইনস্টিটিউটে পরলোকগমন করেছেন। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বিকেল চারটায় নগর রায়ের পাড়ায় নিজ বাড়িতে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।