রণদা অপহরণের ৪১ বছর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দানবীর রণদাপ্রসাদ সাহার অপহরণের ৪১তম বার্ষিকী আজ ৭ মে। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি সেনারা রণদাপ্রসাদ ও তাঁর ছেলে ভবানী-প্রসাদকে তাঁদের নারায়ণগঞ্জের অফিস থেকে ধরে নিয়ে যায়। ধারণা করা হয়, মুক্তিযুদ্ধের সমর্থক হওয়ায় তাঁদের হত্যা করা হয়েছে। দিনটি উপলক্ষে সকাল সাতটায় কুমুদিনী পরিবারের পক্ষ থেকে প্রার্থনার আয়োজন করা হয়েছে। এ ছাড়া দুপুরে রণদার বাড়িতে হবে কীর্তন ও ধর্মীয় অনুষ্ঠান। পরে সবাইকে প্রসাদ দেওয়া হবে। রণদাপ্রসাদ সাহার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে কুমুদিনী হাসপাতাল, ভারতেশ্বরী হোমস, কুমুদিনী কলেজ, দেবেন্দ্র কলেজ ও কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট। রণদা তাঁর সব সম্পদ এ ট্রাস্টে দান করে গেছেন। বিজ্ঞপ্তি।