রণদা প্রসাদ সাহা স্বর্ণপদক পাচ্ছেন ৩ জন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের তিন বরেণ্য ব্যক্তি দানবীর রণদা প্রসাদ সাহা স্বর্ণপদক পাচ্ছেন। তাঁরা হলেন শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত (মরণোত্তর), স্যার ফজলে হাসান আবেদ (ব্র্যাকের প্রতিষ্ঠাতা) ও মুহম্মদ জাফর ইকবাল (সাহিত্য)।
আজ শুক্রবার বেলা ১১টায় টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী চত্বরের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কুমুদিনী কল্যাণ সংস্থার পরিচালক (শিক্ষা) মিস প্রতিভা মুৎসুদ্দি এ ঘোষণা দেন।
১৩ মে বাংলা একাডেমি আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে বিকেল পাঁচটায় আনুষ্ঠানিকভাবে তাঁদের পদক দেওয়া হবে।