রণে ভঙ্গ দিলেন আইভি মাসুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য-সচিব আইভি মাসুদ শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন। গত বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর এ ঘোষণা দেন।আইভি মাসুদ প্রথম আলোকে বলেন, ‘আমি নেত্রীর কথায় মাঠে নেমেছিলাম। কিন্তু দল আমাকে মনোনয়ন দেয়নি। তাই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।’প্রসঙ্গত, ফরিদপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের চারজন নেতা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে কেন্দ্রীয় সিদ্ধান্তের পর একে একে সবাই নির্বাচন থেকে সরে দাঁড়ালেন।