রত্নাংকুর সভার অভিষেক অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতবাড়িয়া বেপারীপাড়া রত্নাংকুর সভার কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান রত্নাংকুর বিহারের অধ্যক্ষ অনুরুদ্ধ মহাস্থবিরের সভাপতিত্বে ১১ সেপ্টেম্বর বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপন্থা ও গ্রামের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। বক্তব্য দেন পুনবর্ধন বড়ুয়া, বিতাসোক বড়ুয়া, জিনপ্রিয় বড়ুয়া, রাজপ্রসাদ বড়ুয়া, দীপন চৌধুরী, রিপন বড়ুয়া, অনুপম বড়ুয়া, সুমন বড়ুয়া প্রমুখ। নবনির্বাচিত কমিটিকে শপথবাক্য পাঠ করান অনুরুদ্ধ মহাস্থবির। বিজ্ঞপ্তি।