রথমেলায় বন্য প্রাণী কেনাবেচা বন্ধের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ঐতিহ্যবাহী রথমেলায় বন্য প্রাণী কেনাবেচা বন্ধের দাবিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট শাখা মানববন্ধন করেছে। গতকাল সোমবার নগরের চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন করা হয়।মানববন্ধনের আগে সমাবেশে বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. আরশ আলী, বাপার সিলেট শাখার সাধারণ সম্পাদক আবদুল করিম এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জহিরুল হক।সমাবেশে বক্তারা বলেন, রথমেলা আমাদের চিরায়ত সংস্কৃতির অংশ। অথচ একশ্রেণীর অসাধু ব্যবসায়ী মেলায় প্রকাশ্যে নানা ধরনের বন্য প্রাণী বিক্রি করে। এ অবস্থা রোধে স্থানীয় প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি ভবিষ্যতেও কোনো মেলা কিংবা হাটবাজারে যাতে কেউ বন্য প্রাণী কেনাবেচা করতে না পারে, সেদিকেও সজাগ দৃষ্টি রাখতে হবে।গতকাল থেকে সিলেট নগরের রিকাবীবাজার এলাকায় নয় দিনব্যাপী ঐতিহ্যবাহী রথমেলা শুরু হয়েছে। মেলার প্রথম দিন থেকেই প্রকাশ্যে দেশি-বিদেশি পাখির পাশাপাশি বন্য প্রাণী বিক্রি হচ্ছে।