রথযাত্রা উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রথযাত্রা উৎসব উপলক্ষে নোয়াখালী শহরে হিন্দু ধর্মাবলম্বীরা গতকাল রোববার বিকেলে এক শোভাযাত্রা বের করেন। বিকেল পৌনে চারটার দিকে শহরের দেবালয় মন্দির থেকে রথযাত্রা শুরু হয়। এরপর রথযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাইজদী বাজার মন্দিরে যায়। সেখান থেকে পুনরায় শহর প্রদক্ষিণ করে আসিয়ান নগর মন্দিরে গিয়ে শেষ হয়। রথযাত্রার শোভাযাত্রায় হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ, শিশু-কিশোরসহ নানা বয়সের মানুষ অংশ নেন।