রথযাত্রা উৎসব সমাপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উল্টো রথযাত্রার মাধ্যমে শ্রীশ্রী জগন্নাথদেবের নয় দিনব্যাপী রথযাত্রা উৎসব শেষ হয়েছে গতকাল সোমবার। গতকাল বিকেলে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) রথ ঢাকেশ্বরী মন্দির থেকে যাত্রা শুরু করে সন্ধ্যার আগে স্বামীবাগে ইসকনের আশ্রমে গিয়ে পৌঁছায়। গত ২৯ জুন রথটি ঢাকেশ্বরী মন্দিরে এসেছিল।
ঢাকেশ্বরী মন্দিরের মেলাঙ্গনে রথকে বিদায় জানান মহানগর সর্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের নেতারা। ইসকনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন কাজল দেবনাথ, বাসুদেব ধর, জয়ন্ত কুমার ভৌমিক প্রমুখ।
রথযাত্রা উপলক্ষে তাঁতীবাজারের জগন্নাথ জিউ মন্দিরে নয় দিনের উৎসব গতকাল শেষ হয়। মন্দির প্রাঙ্গণে আট দিন ধরে আরতি, রামায়ণ গানের পালা, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ধর্মীয় আলোচনার আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি।