প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিনটি সংস্থার প্রধানসহ ১০ অতিরিক্ত সচিব পদে রদবদল করা হয়েছে। এর মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক পদে বিআরটিসির চেয়ারম্যান জসীম উদ্দিন আহমেদ, বিআরটিসির চেয়ারম্যান পদে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী সদস্য মিজানুর রহমান এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম আসাদুজ্জামানকে বিসিএসআইআরের চেয়ারম্যান করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল সোমবার এক আদেশে এই বদলি করে। বাকি সাত অতিরিক্ত সচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে বদলি করা হয়েছে।