রনজু রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা সদর উপজেলার কুন্দেরপাড়া গণ-উন্নয়ন একাডেমি হাইস্কুল আগুনে পুড়ে যাওয়ার ঘটনায় গ্রেপ্তার রনজু মিয়ার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার জেলার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক ময়নুল হাসান ইউসুফ এই রিমান্ড মঞ্জুর করেন।
স্কুল পুড়ে যাওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে উপযুক্ত বিচারের দাবিতে গতকাল দুপুরে মানববন্ধন করেছে গাইবান্ধা জেলা মহিলা পরিষদ।