রনি মার্কেটের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কামরাঙ্গীরচর সরকারি হাসপাতাল মাঠে চলছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৬ l প্রথম আলো
কামরাঙ্গীরচর সরকারি হাসপাতাল মাঠে চলছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৬ l প্রথম আলো

রাজধানীর কামরাঙ্গীরচর সরকারি মেডিকেল হাসপাতাল মাঠে ১৬টি দল নিয়ে চলছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৬। গতকাল শনিবার টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে বড়গ্রাম বন্ধুমহলকে ৩-০ গোলে হারিয়ে বিজয় লাভ করে রনি মার্কেট ফুটবল ক্লাব দল।
‘মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ পরিহার করি, ফুটবল আনন্দে মাতি’ শীর্ষক স্লোগানে এই টুর্নামেন্টর আয়োজন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হোসেন। ১৯ আগস্ট টুর্নামেন্টর আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
গতকাল বিকেল চারটায় রনি মার্কেট ফুটবল ক্লাব বনাম বড়গ্রাম বন্ধুমহলের খেলা শুরু হয়। খেলা দেখতে বেলা তিনটা থেকেই মাঠের চারপাশে প্রায় পাঁচ থেকে ছয় হাজার দর্শক ভিড় জমায়। আশপাশের বাড়ির কার্নিশ ও ছাদে বসে খেলা উপভোগ করেন বাসিন্দারা। ৯০ মিনিটির খেলার প্রথম পর্বে দুটি ও দ্বিতীয় পর্বে একটি গোল দেয় রনি মার্কেট ফুটবল ক্লাব৷ এতে আনন্দ-উল্লাসে মুখরিত হয়ে ওঠে চারপাশ। খেলা শেষে নাইজেরিয়ার এক খেলোয়াড়কে ‘সেরা খেলোয়াড়ের’ পুরস্কার তুলে দেন ডিএসসিসির ৫৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হোসেন। রনি মার্কেট ফুটবল ক্লাবের মালিক মাহবুবুল হক খান, মাহফুজুল হক খান, মাহাজাবিন খান প্রমুখ উপস্থিত ছিলেন৷