রনিকে কারাগারে পাঠানোর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বখতিয়ার আলম রনি । ফাইল ছবি
বখতিয়ার আলম রনি । ফাইল ছবি

নিউ ইস্কাটনে জোড়া খুনের মামলায় সাংসদপুত্র বখতিয়ার আলম রনিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুদিনের রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করা হলে মহানগর হাকিম আমিনুল হক এ নির্দেশ দেন।
সকালে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের তদন্ত পরিদর্শক দীপক কুমার দাস মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রনিকে কারাগারে রাখার আবেদন করেন। রনির আইনজীবী কাজী নজরুল মোল্লা রনির জামিনের জন্য আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে হাকিম তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ১৩ এপ্রিল রাতে রাজধানীর নিউ ইস্কাটনে যানজটে আটকা পড়েন বখতিয়ার আলম রনি। দেরি সহ্য করতে না তিনি তাঁর লাইসেন্স করা পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়লে দুজন নিরীহ লোক মারা যান।