রনির পাশে বসে কাঁদছেন মা ও স্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীরে জ্বর এবং পিঠ, হাত ও পায়ে প্রচণ্ড ব্যথা নিয়ে হাসপাতালের মেঝেতে শুয়ে কাতরাচ্ছেন হামলার শিকার মোহাম্মদ রনি। এ অবস্থায় তাঁকে হাসপাতাল ছাড়তে বলা হয়েছে। তাঁর পাশে বসে মা হালিমা, স্ত্রী মিতুসহ স্বজনেরা অশ্রু ঝরাচ্ছেন। বলছেন, ‘বিচার পেলাম না।’কুষ্টিয়ায় মিছিলে না যাওয়ায় গত বুধবার রনিকে পিটিয়ে পা ভেঙে দেওয়া হয় ও তুলে নেওয়া হয় তাঁর ডান হাতের একটি আঙুলের নখও। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। জেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা এ ঘটনায় জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় রনির মা হালিমা খাতুন বাদী হয়ে বুধবার রাতে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা করেন।রনির ভাই রানা প্রথম আলোকে বলেন, এক্স-রে প্রতিবেদনে রনির বাঁ পায়ে ও হাতের কবজির হাড়ে ফাটল দেখা দিয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এখন পর্যন্ত সেখানে প্লাস্টার করেনি। রনি গতকাল তিনবার বমি করেছে। তার শরীরে প্রচণ্ড জ্বর। এ অবস্থায় রনিকে কী কারণে হাসপাতাল ছাড়তে বলা হচ্ছে, তা বুঝতে পারছি না।’