রপ্তানি উন্নয়ন ব্যুরো বিল পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রপ্তানি উন্নয়ন ব্যুরো বিল-২০১৫ গতকাল বুধবার জাতীয় সংসদে পাস হয়েছে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বিলটি পাসের জন্য উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। বিলের ওপর দেওয়া বিরোধী দলের সদস্যদের জনমত যাচাই ও সংশোধনী প্রস্তাব নাকচ হয়।
আইনটি ১৯৭৭ সালে সামরিক শাসনামলে অধ্যাদেশ আকারে জারি করা হয়েছিল। আদালতের নির্দেশে অধ্যাদেশকে আইনে পরিণত করার বাধ্যবাধকতা থেকে বিলটি সংসদে উত্থাপন করা হয়েছিল।