রপ্তানি উন্নয়ন ব্যুরোর সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রপ্তানি উন্নয়ন ব্যুরোর উদ্যোগে গত ২৭ এপ্রিল ইপিবির সম্মেলনকক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। জাতীয় রপ্তানি প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে এই সেমিনার অনুষ্ঠিত হয়। রপ্তানি উন্নয়ন ব্যুরোর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের পরিচালক মো. আলমগীর সিদ্দিকী এতে সভাপতিত্ব করেন।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিজিএমইএর পরিচালক অঞ্জন শেখর দাশ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ সেলিম। বক্তব্য দেন অগ্রণী ব্যাংকের বিপণিবিতান শাখার কর্মকর্তা সৈয়দ জাফর আহমদ। সেমিনারের দ্বিতীয় পর্বে প্রবন্ধ উপস্থাপন করেন সৈয়দ জাফর আহমদ। বিজ্ঞপ্তি।