রপ্তানি পণ্য চুরি আটজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রাক চালক ও সহকারীর যোগসাজশে রপ্তানি পণ্য চুরির অভিযোগে গত বৃহস্পতিবার আটজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের তথ্যানুযায়ী মিরপুরের একটি গুদাম থেকে প্রায় ২০ লাখ টাকার (১৪২ বস্তা) রপ্তানি পণ্য উদ্ধার করা হয়েছে। ডিবি সূত্র জানায়, আশুলিয়ার নতুন ইপিজেড এলাকার তৈরি পোশাক প্রতিষ্ঠান শাহীন ফ্যাশনস হিমালয় লজিস্টিকের একটি কাভার্ড ভ্যানে ৬ ডিসেম্বর রপ্তানির জন্য ২৯৪ কার্টন তৈরি পোশাক চট্টগ্রাম বন্দরে পাঠায়। বন্দরে মাল পৌঁছার পর দেখা যায়, ১০০টি কার্টন কম রয়েছে। পরে তারা ডিবিকে বিষয়টি জানায়। ডিবির একটি দল প্রথমেই পরিবহন মালিকের সহায়তায় গত বৃহস্পতিবার কাভার্ড ভ্যানের চালক মুরাদ ও তাঁর সহকারী ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করে। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মিজানুুর রহমান, ইসমাইল হোসেন, বিল্লাল হোসেন, নবী হোসেন, আল-আমিন ও মিজানুর রহমানকে গ্রেপ্তার করে ডিবি। পরে তাঁদের জিজ্ঞাসাবাদ করে মিরপুর ছয় নম্বর সেকশনের ৯/৩ নম্বর ভবনের একটি গুদাম থেকে ১৪২ বস্তা তৈরি পোশাক উদ্ধার করে। এর মধ্যে শাহীন ফ্যাশনসের চুরি যাওয়া মালামালের সঙ্গে আরও কিছু মালামাল রয়েছে।