রপ্তানিকাজে নিয়োজিত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬) চুয়াডাঙ্গা ক্যাম্পের সদস্যরা সোমবার ভোরে সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারে খ্রিষ্টান মিশনের পাশ থেকে এক হাজার ৫০০ বোতল ফেনসিডিলসহ একটি পিকআপ কাভার্ড ভ্যান আটক করেছে। তবে চালককে ধরতে পারেনি। সামনে ও পেছনে ‘জরুরি রপ্তানি কাজে নিয়োজিত’ লেখা কাভার্ডভ্যান থেকে ফেনসিডিল উদ্ধারের ঘটনায় অনেকেই বিস্মিত হয়েছেন। র‌্যাব-৬ চুয়াডাঙ্গা ক্যাম্প কমান্ডার সহকারী পরিচালক এএসপি রেজাউল করিম বেলা সাড়ে ১০টায় তাঁর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান, চুয়াডাঙ্গা থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল ঢাকায় যাওয়ার খবরে র‌্যাবের সদস্যরা অভিযান চালায়। টানা ২৩ ঘণ্টার অভিযান শেষে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের ডিঙ্গেদহ বাজারের খ্রিষ্টান মিশনের পাশ থেকে ২২টি কার্টনে ভরা এক হাজার ৫০০টি ফেনসিডিলসহ পিকআপ কাভার্ডভ্যানটি উদ্ধার করা হয়। তবে, র‌্যাব সদস্যদের পৌঁছানোর আগেই চালক পালিয়ে যায়। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গত ১৫ দিনে র‌্যাব-৬ চুয়াডাঙ্গা ক্যাম্পের সদস্যরা তিনটি পৃথক অভিযান চালিয়ে তিন হাজার ৭২৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এসব ফেনসিডিল বহনকালে একটি ট্রাক, একটি প্রাইভেটকার ও একটি পিকআপ কাভার্ডভ্যান আটক করা হয়েছে। এএসপি রেজাউল করিম দাবি করেন, ২০০৪ সালে র‌্যাব এ এলাকায় কার্যক্রম শুরুর পর চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহ জেলার মধ্যে মাদকবিরোধী সবচেয়ে বড় সফল অভিযান।