রফিউরের সাক্ষাৎকার তাই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুক্রবার রাতে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল ‘চ্যানেল২৪’ এর সম্প্রচার এক ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়। রাত ১১টায় পূর্বাপর নামে একটি টক শো শুরুর পরপরই নারায়ণগঞ্জ শহর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে চ্যানেলটির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়।
অনুষ্ঠানে আলোচক ছিলেন নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র নিহত তানভীর মুহাম্মদ ত্বকীর বাবা রফিউর রাব্বি ও স্থপতি মোবাশ্বের হোসেন।
জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম অভিযোগ করেন, সাংসদ শামীম ওসমানের অনুসারী আবদুল করিম নারায়ণগঞ্জের কেব্ল ব্যবসা নিয়ন্ত্রণ করেন। অনুষ্ঠানটি না দেখাতে চ্যানেলটি বন্ধ করে দেওয়া হয়। তবে করিম দাবি করেন, যান্ত্রিক ত্রুটির কারণে কোথাও কোথাও চ্যানেলটি দেখা যায়নি।