রফিক আজাদের অবস্থা সংকটাপন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবি রফিক আজাদের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কেবিন ব্লকের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
গতকাল শুক্রবার রাতে কবির স্বজন জাতীয় জাদুঘরের কর্মকর্তা নীরু শামসুন্নাহার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে জানুয়ারির ১৫ তারিখে হাসপাতালে ভর্তি হন কবি রফিক আজাদ। বেশ কিছুদিন চিকিৎসার পর ১৩ ফেব্রুয়ারি কবির অবস্থার আরও অবনতি হলে তাঁকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। দিনে দিনে তাঁর অবস্থার আরও অবনতি হচ্ছে। বহুমুখী শারীরিক জটিলতা দেখা যাচ্ছে।