রফিক মাঝি হাতিয়ার মুন্সিয়া বাহিনীর নতুন প্রধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা, লক্ষ্মীপুর ও নোয়াখালীর উপকূলীয় এলাকা নিয়ন্ত্রণকারী দুর্ধর্ষ মুন্সিয়া বাহিনীর নতুন প্রধান হয়েছেন রফিক মাঝি। তিনি নিহত জলদস্যু সর্দার মুন্সিয়ার ভাতিজা।এর আগে রফিক মাঝি মুন্সিয়া বাহিনীর ট্রলারচালক ছিলেন। গত সোমবার উপজেলার বুড়িরচর ইউনিয়নের দুর্গম কালামচরের মুন্সিয়া বাহিনীর আস্তানায় বাহিনীর এক জরুরি বৈঠক হয়। বৈঠকে তাঁকে বাহিনীর নতুন কমান্ডার নির্বাচন করা হয়। মুন্সিয়া বাহিনীর একাধিক ঘনিষ্ঠ সূত্রে এসব তথ্য জানা গেছে।ওই দিনের বৈঠকে রফিক, কালাম, মাদু, আলাউদ্দিন মাঝি, মিরাজ, ইব্রাহিম, আজমির, ফরিদ, শামীমসহ মুন্সিয়া বাহিনীর ৭০ জন সদস্য উপস্থিত ছিলেন। এঁদের অধিকাংশ নিঝুম দ্বীপের বন্দরটিলা এলাকার। উপস্থিতি সদস্যরা নতুন উদ্যমে মুন্সিয়া বাহিনীর কার্যক্রম শুরু ও জোরদার করার শপথ নেন।মুন্সিয়া বাহিনীর বৈঠক এবং নতুনভাবে বাহিনীর কার্যক্রম শুরুর খবরে নিঝুম দ্বীপ ও জাহাজমারা ইউনিয়নের মৎস্যজীবী ও স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ৬ জুন গভীর রাতে বুড়িরচর ইউনিয়নের কালামচরের নিজ আস্তানায় নিজ বাহিনীর সদস্যদের গুলিতে মুন্সিয়া নিহত হন।