ময়মনসিংহের একটি দোকানে চাকরি করতেন রফিকুল ইসলাম (৪০)। স্ত্রী-সন্তানদের নিয়ে কষ্ট করে হলেও জীবনটা তাঁর বেশ চলছিল। কিন্তু হঠাৎ একদিন বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলেন রফিক। তাঁকে নেওয়া হলো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসকেরা জানালেন, হূদেরাগজনিত সমস্যা। পরে ঢাকার জাতীয় হূদরোগ ইনস্টিটিউটে নেওয়া হলে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর জানালেন, তাঁর হূৎপিণ্ডে তিনটি ব্লক ও আরও কিছু জটিলতা আছে। এ জন্য অস্ত্রোপচার করাতে অন্তত চার লাখ টাকা প্রয়োজন। দরিদ্র রফিকুলের পক্ষে এই টাকা জোগাড় করা সম্ভব নয়। রফিকুলের এক মেয়ে চতুর্থ শ্রেণীতে, আরেকজন প্রথম শ্রেণীতে পড়ে। মেয়ে দুটোকে বাঁচিয়ে রাখতেই তাঁর বেঁচে থাকা দরকার। তাই তিনি সমাজের বিত্তবানদের কাছে সাহায্য চেয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: রফিকুল ইসলাম, হিসাব নম্বর-৪০২১১২১০০০১১৯১১, শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড, ময়মনসিংহ শাখা। নিজস্ব প্রতিবেদক