রফিকুল ইসলাম ও শাহ মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া ও সহসভাপতি শাহ মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম এ জি এম আল মাসুদ এ পরোয়ানা জারি করেন।আদালতের সংশ্লিষ্ট শাখার সহকারী উপপরিদর্শক কামাল মৃধা প্রথম আলোকে বলেন, ২৫ জুলাই রাজধানীর মুক্তাঙ্গনে বিএনপির এক সমাবেশে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ‘পরিণতি পিতার মতোই হবে’ বলে বক্তৃতা করায় রফিকুল ইসলাম মিয়া ও শাহ মোয়াজ্জেমের বিরুদ্ধে পল্টন থানায় সাধারণ ডায়েরি করা হয়। এ ব্যাপারে তদন্ত শেষে পল্টন থানার উপপরিদর্শক কামরুজ্জামান দণ্ডবিধির ৫০৬ ধারায় ১৩ আগস্ট আদালতে প্রতিবেদন দাখিল করেন। গতকাল আদালত তা গ্রহণ করে দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।