রফিকুল ইসলাম মিয়া আশঙ্কামুক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত সহকারী।
গতকাল শনিবার দুপুরে তাঁর রক্তচাপ বেড়ে গেলে ও বুকে ব্যথা অনুভব করলে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়।
রফিকুল ইসলামের ব্যক্তিগত সহকারী মোকসেদুর রহমান প্রথম আলোকে জানান, চিকিত্সকেরা জানিয়েছেন তিনি বর্তমানে আশঙ্কামুক্ত। তবে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।