রবার্ট ব্লেক ঢাকায় আসছেন ৮ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেক চার দিনের সফরে ৮ ডিসেম্বর ঢাকায় আসছেন।রবার্ট ব্লেক বাংলাদেশে নারী উদ্যোক্তা ও আঞ্চলিক সহযোগিতাবিষয়ক সিম্পোজিয়ামে বক্তব্য দেবেন। ঢাকার একটি হোটেলে ওই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এ ছাড়া তিনি সরকারের শীর্ষ পর্যায়ের নেতাদের পাশাপাশি রাজনীতিক, নাগরিক সমাজ ও ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে আলাদা বৈঠক করবেন।