রবি-এয়ারটেল একীভূত হওয়ার বিষয়ে হাইকোর্টের রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল অপারেটর রবি ও এয়ারটেলের একীভূত হওয়ার আবেদন প্রতিযোগিতা কমিশনের মাধ্যমে বাজার মূল্যায়ন করে কেন নিষ্পত্তি করা হবে না—তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।

এয়ারটেলের এক গ্রাহকের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ফরিদ আহমদ শিবলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এ রুল জারি করেন।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী ইউসুফ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করীম। মন্ত্রিপরিষদ, বাণিজ্য, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন ও টেলিকম সচিব, বিটিআরসির চেয়ারম্যান এবং রবি ও এয়ারটেল কর্তৃপক্ষকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদেশের পর ইউসুফ আলী সাংবাদিকদের বলেন, দুই কোম্পানির একীভূত হওয়ার বিষয়টি সরকার অনুমোদন করলে বাংলাদেশের মুঠোফোন বাজারের ৯৬ শতাংশ তিনটি প্রতিষ্ঠানের হাতে চলে যাবে। এতে নতুন বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হবে, প্রতিযোগিতামূলক বাজার থেকে গ্রাহকেরা বঞ্চিত হবেন।

আরও পড়ুন: