রবি ও হোটেল আগ্রাবাদ বিশ্বকাপ উৎসব উদ্যাপন
দেশের অন্যতম মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি ও চট্টগ্রামের হোটেল আগ্রাবাদের যৌথ উদ্যোগে শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদ্যাপন করা হয় ‘রবি ও হোটেল আগ্রাবাদ বিশ্বকাপ উৎসব ২০১০’ করপোরেট সন্ধ্যা।বাংলাদেশের টেলিযোগাযোগ ক্ষেত্রে যাত্রা শুরুর পর থেকেই রবি নিজেকে পথপ্রদর্শক হিসেবে প্রতিষ্ঠা করেছে এবং হোটেল আগ্রাবাদ পূরণ করেছে অনন্য সেবার ৪০ বছর। এই ৪০ বছর পূর্তি উপলক্ষে এই করপোরেট সন্ধ্যার আয়োজন করা হয়।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা ও জার্মানির কোয়ার্টার ফাইনাল খেলা উপভোগ করেন। এ ছাড়া অতিথিরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী এলিটা ও ব্যান্ড দল ‘ওয়ারফেজ’।রবির প্রধান নির্বাহী কর্মকর্তা বিদ্যুৎ কুমার বসু তাঁর বক্তব্যে বলেন, ‘এই করপোরেট সন্ধ্যার মাধ্যমে করপোরেট ও সেবা—দুটি সেক্টরকে একত্র করতে পেরে রবি সত্যিকার অর্থেই অত্যন্ত আনন্দিত।’ হোটেল আগ্রাবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা হাকিম আলী এই ব্যতিক্রর্মী উদ্যোগে হাত মেলানোয় রবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিজ্ঞপ্তি।