প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের অন্যতম মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা প্রি-পেইড গ্রাহকদের জন্য প্রথমবারের মতো ইজি-পে রিচার্জ সুবিধা নিয়ে এসেছে। রবির গুলশান কাস্টমার কেয়ার সেন্টারে সম্প্রতি সেল্ফ সার্ভিস রিচার্জ সুবিধা দেওয়ার জন্য ইজি-পে কিয়স্ক উদ্বোধন করা হয়। এই সেবার উদ্বোধন করেন রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ক্যুনার। রবির প্রধান মানবসম্পদ উন্নয়ন কর্মকর্তা মতিউল ইসলাম নওশাদ, ভাইস প্রেসিডেন্ট ও হেড অব মার্কেট ডেভেলপমেন্ট মুহাম্মদ মেহেদী হাসান, কনসালটেন্ট-ইপিএমও নিকোল মেনডেস, ভাইস প্রেসিডেন্ট-ইপিএমও দানেশ বানসাল, অলটারনেটিভ মার্কেট ডেভেলপমেন্ট জেনারেল ম্যানেজার মো. সাইফুল কাদের এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।