রবি নিয়োগীর জন্মবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ ও পাকিস্তানবিরোধী আন্দোলনের সাহসী পুরুষ কমরেড রবি নিয়োগীর ১০৪তম জন্মবার্ষিকী গতকাল মঙ্গলবার শেরপুরে পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বিকেলে ‘সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ পরিচালনা পর্ষদ’-এর উদ্যোগে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের নিউমার্কেটের কার্যালয়ে এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পর্ষদের সভাপতি সুশীল মালাকার। বক্তব্য দেন মুহমঞ্চদ মুহসীন আলী, আবদুর রশীদ, সুধাময় দাস, আমজাদ হোসেন, আবদুল মান্নান, হাকিম বাবুল প্রমুখ। বক্তাদের কয়েকজন বলেন, প্রয়াত বিপ্লবী রবি নিয়োগী ছিলেন নির্লোভ, নির্মোহ, সমাজহিতৈষী একজন মানুষ।