রবিউল ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের পশ্চিম মেলান্দহ থানার একটি এলাকা থেকে গত এপ্রিলে রবিউল ইসলাম নামে ১৩ বছর বয়সী একটি ছেলে হারিয়ে যায়। কিন্তু তিন মাসে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস মেলেনি। মেলান্দহ থানায় এ ঘটনায় ২৭ জুলাই সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। রবিউলের বাবা মো. সিদ্দিক জিডিতে উল্লেখ করেন, গত ১৪ এপ্রিল খেলার নাম করে বাসা থেকে বের হয় রবিউল। পরে আর ফেরেনি। আশপাশের এলাকা ও আত্মীয়স্বজনের বাসায় খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। এখনো খোঁজাখুঁজি চলছে। খোঁজার কাজে ব্যস্ত থাকায় থানায় জানাতে বিলম্ব হয়েছে। রবিউলের গায়ের রং কালো, উচ্চতা চার ফুট সাত ইঞ্চি। তার পরনে ছিল কালো জিনসের প্যান্ট ও খয়েরি রঙের শার্ট। কোনো হূদয়বান ব্যক্তি তার খোঁজ পেলে পার্শ্ববর্তী থানায় তাকে পৌঁছে দেওয়ার অনুরোধ করা হয়েছে।