রবিউল হত্যার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আওয়ামী লীগের কর্মী রবিউল ইসলাম হত্যার এক দিন পর গত রোববার রাতে ৫৩ জনকে আসামি করে মামলা হয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল হক বলেন, নিহতের বাবা নজরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ২৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৩০ জনকে আসামি করা হয়েছে।
গত শনিবার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের বিরোধের জের ধরে মোহাম্মদ জেমের সমর্থকদের হামলায় মারা যান আবদুস সালামের সমর্থক রবিউল ইসলাম। ঘটনার দিন পুলিশ তিন নারীকে আটক করেছে। এ তিন নারীকেও মামলার আসামি করা হয়েছে।