প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের অন্যতম মুঠোফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিচ্ছেন সুপুন বীরসিংহে। আগামী বছরের প্রথম দিনেই তিনি যোগ দেবেন। বর্তমান সিইও ও ব্যবস্থাপনা পরিচালক মাইকেল ক্যুনারের স্থলাভিষিক্ত হবেন তিনি। মাইকেল করপোরেট জীবন থেকে অবসরের সিদ্ধান্ত নিলে আজিয়াটা গ্রুপ নতুন সিইও নিয়োগের ঘোষণা দেয়। সুপুন বীরসিংহে বর্তমানে আজিয়াটা গ্রুপের চিফ স্ট্র্যাটেজি অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। বিজ্ঞপ্তি।