রবিরাগের রবীন্দ্রসংগীত উৎসব
শিশু একাডেমী মিলনায়তন পরিপূর্ণ। ফুলে ফুলে সাজানো মঞ্চ। মঞ্চে ২৪টি মোমবাতি। সমবেত কণ্ঠে গাইছেন সংগীত সংগঠন রবিরাগের শিল্পীরা ‘মোর সন্ধ্যায় তুমি সুন্দর বেশে এসেছ’। এরপর তাঁরা গাইলেন ‘সত্যমঙ্গল প্রেমময় তুমি’। গানের সঙ্গে ২৪টি মোমবাতিতে আগুন জ্বালালেন অতিথিরা। শুরু হলো রবিরাগের দুই যুগ উৎসব।রবীন্দ্রসংগীত সংগঠন রবিরাগ দুই যুগে পা রাখল। সংগঠনটির প্রতিষ্ঠাতা প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী সাদি মহম্মদ। ১৯৮২ সালে শান্তিনিকেতন থেকে প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করে তিনি যখন দেশে ফিরলেন, তখন দেশে রবীন্দ্রসংগীত-চর্চার প্রতিষ্ঠান ছিল মাত্র কয়েকটি। এমন পরিবেশে ১৯৮৭ সালে তিনি বেশ কয়েকজন সংগীতানুরাগীকে সঙ্গে নিয়ে গড়লেন রবিরাগ।রবিরাগের দুই যুগে পদার্পণ উপলক্ষে গতকাল রোববার থেকে শিশু একাডেমীতে শুরু হয়েছে ‘দুই পারের কানাকানি’ নামের উৎসব। উৎসবের সূচনা করেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়। আমিনা আহমেদের সভাপতিত্বে রোববার সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক মুস্তফা নূরউল ইসলাম, কাজী শাহেদ আহমেদ প্রমুখ। উৎসবটি রবিরাগের নবীন-প্রবীণ শিল্পীদের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়।সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় প্রথম দিনের আয়োজন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ডালিয়া আহমেদ।আজ সোমবার দ্বিতীয় দিনে বৃন্দগান পরিবেশন করবে সুরতীর্থ, সুরের ধারা, গীতসুধা, বৈতালিক, রবিরশ্মি ও গীতাঞ্জলির শিল্পীরা। রাত আটটায় শুরু হবে নৃত্যাঞ্চলের পরিবেশনায় শিবলী মহম্মদ ও শামীম আরা নীপার পরিচালনায় গীতিনৃত্যনাট্য শাপমোচন। ‘গহিনে শব্দ’ ছবির প্রিমিয়ার শোপঙ্গু মুক্তিযোদ্ধা নুরা ভিক্ষা করে জীবিকা চালান। কিন্তু তাঁর মনের শক্তি অনেক। ভিক্ষুক নুরা স্বপ্ন দেখেন তাঁর মেয়ে সুশিক্ষায় শিক্ষিত হবে। এদিকে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় মেয়ের জীবনে প্রেম আসে। এরপর নানা ডালপালা বিস্তার করে এগিয়ে চলে গহিনে শব্দ চলচ্চিত্রের কাহিনি। এতে যেমন উঠে এসেছে প্রেম, তেমনি সমাজের নানা শ্রেণীর বৈষম্য ও সংকট তুলে ধরেছেন নির্মাতা-চিত্রশিল্পী খালিদ মাহমুদ।রাজধানীর বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্সে গতকাল ছিল গহিনে শব্দ ছবির প্রিমিয়ার শো। ২৬ মার্চ চলচ্চিত্রটি সারা দেশে মুক্তি পাবে।প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা, খালেদা আক্তার, মনিরা মিঠু, কুসুম শিকদার, ইমন প্রমুখ। বক্তব্য দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও নির্মাতা খালিদ মাহমুদ।নড়াইলে নূর মোহম্মদ মেলা শুরুনড়াইল প্রতিনিধি জানান, গতকাল রোববার বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ কমপ্লেক্স চত্বরে শুরু হয়েছে আট দিনের নূর মোহম্মদ মেলা। সাংসদ এস কে আবু বাকের মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রধান বক্তা ছিলেন সাংসদ কবিরুল হক।বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য ও লোকজ অনুষ্ঠান সংরক্ষণই এ মেলার উদ্দেশ্য, জানালেন নূর মোহম্মদ ট্রাস্টের সভাপতি ও জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন। তিনি উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।সিলেটে চিত্রকলা প্রদর্শনীসিলেট প্রতিনিধি জানান, গতকাল রোববার বিকেলে সিলেট জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ছয় দিনব্যাপী ত্রয়োদশ চারুকলা প্রদর্শনী শুরু হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিন। শিল্পকলা একাডেমীর চারুকলা বিভাগের উদ্যোগে আয়োজিত প্রদর্শনীতে ২৫ জন শিল্পী ও শিক্ষার্থীর ৮০টি চিত্রকর্ম স্থান পেয়েছে।শিল্পী সমীরণ দত্তের প্রদর্শনী শেষসিলেট নগরের মীরের ময়দান এলাকার শ্রীহট্ট সংস্কৃত কলেজে শিল্পী সমীরণ দত্তের পাঁচ দিনব্যাপী কাঠশিল্প প্রদর্শনী ‘অন্তরে অন্দরে’ গতকাল রোববার রাত আটটায় শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তাদীর আহমদ। স্বাগত বক্তব্য দেন শিল্পী সমীরণ দত্ত।পাঁচ দিনের এই হস্তশিল্প প্রদর্শনীতে মহিষের গাড়ির পরিত্যক্ত চাকা, মেহগনি, সেগুন ও শাল কাঠের গুঁড়ি দিয়ে তৈরি করা খাবার-টেবিল, শোপিস, মোমদানি, ঘর সাজানোর নানা ভাস্কর্য, নিত্যব্যবহার্য সামগ্রী, উপহারসামগ্রীসহ কাঠের প্রায় শতাধিক শিল্পকর্ম স্থান পায়।