প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য সম্মাননা পাওয়া বিশিষ্ট চিত্রসাংবাদিক রবীন সেনগুপ্ত গতকাল মঙ্গলবার শেষনিশ্বাস ত্যাগ করেছেন। ত্রিপুরার রাজধানী আগরতলার একটি বেসরকারি হাসপাতালে দীর্ঘ রোগ ভোগের পর গতকাল তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে ছাড়াও অগণিত গুণমুগ্ধকে রেখে গেলেন তিনি।
প্রয়াত রবীন সেনগুপ্তের ক্যামেরায় ধরা পড়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বহু ঐতিহাসিক ঘটনা। তাঁর লেখা একাধিক বই প্রকাশিত হয়। মুক্তিযুদ্ধের সংহতি ও মৈত্রীর বন্ধন এর মধ্যে অন্যতম। তিনি যুগান্তর, অমৃতবাজার, আনন্দবাজার, দ্য স্টেটসম্যান, হিন্দুস্তান স্ট্যান্ডার্ডসহ ভারতের বিভিন্ন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন।