ভারতের রবীন্দ্র-ভারতী বিশ্ব-বিদ্যালয়ের অবসর-প্রাপ্ত অধ্যাপক করুণাসিন্ধু দাস গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘রবীন্দ্র চেয়ার অধ্যাপক’ হিসেবে যোগ দিয়েছেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র অধ্যাপক হিসেবে করুণাসিন্ধু দাস আগামী এক বছর এ বিশ্ববিদ্যালয়ের বাংলা, দর্শন, ইংরেজি, ভাষাবিজ্ঞান ও সংগীত বিভাগ এবং চারুকলা অনুষদের সঙ্গে সম্পৃক্ত থাকবেন; এবং রবীন্দ্রনাথের শিল্পচিন্তা ও চেতনা বিষয়ে গবেষণা ও শিক্ষা দেবেন। এ ছাড়া তিনি পাণ্ডুলিপিবিদ্যার ওপর কয়েকটি প্রশিক্ষণ শিবির চালাবেন।করুণাসিন্ধু দাস ১৯৪৭ সালে ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ও পিএইচডি ডিগ্রি লাভ করেন। ভাষা দর্শন, ভাষা ব্যাকরণ, সংস্কৃত ও সাহিত্যের ইতিহাস প্রভৃতি বিষয়ে বাংলা ও ইংরেজি ভাষায় তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৩০। করুণাসিন্ধু দাস ২০০৭ সালের জুলাই থেকে গত জানুয়ারি পর্যন্ত কলকাতা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন।ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্সের (আইসিসিআর) অর্থানুকূল্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘রবীন্দ্র চেয়ার’ প্রতিষ্ঠিত হয়েছে।