রবীন্দ্র-নজরুল জন্মবার্ষিকী উদ্যাপন জাতীয় কমিটির সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পর্যায়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৪৯তম জন্মবার্ষিকী (২৫ বৈশাখ, ৮ মে) এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১১তম জন্মবার্ষিকী (১১ জ্যৈষ্ঠ, ২৫ মে) উদ্যাপন উপলক্ষে জাতীয় কমিটির এক সভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়।তথ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদের সভাপতিত্বে শিল্পকলা একাডেমীর নাট্যশালা মিলনায়তনে জাতীয় কমিটির এই সভায় সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, সাংসদ তারানা হালিম, নিলোফার চৌধুরী, রেজা আলী চৌধুরীসহ জাতীয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হেদায়েতুল্লাহ আল মামুন দুই কবির জন্মবার্ষিকী যথাযথ মর্যাদা ও গুরুত্বের সঙ্গে উদ্যাপনের কর্মসূচি উপস্থাপন করেন।সভায় সিদ্ধান্ত নেওয়া হয় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠান হবে ঢাকায়। এ ছাড়া কুষ্টিয়ার শিলাইদহ, শাহজাদপুরের কুঠিবাড়ী, নওগাঁর পতিসরে এবং খুলনার দক্ষিণডিহিতেও সমান গুরুত্ব দিয়ে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠান ময়মনসিংহের ত্রিশালে হবে। তথ্য বিবরণী।