রবীন্দ্র-নজরুলজয়ন্তী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে কবিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘রবীন্দ্র-নজরুলজয়ন্তী উৎসব’ পালন করেছে সিলেট জেলা শিল্পকলা একাডেমি। গত সোমবার রাতে রিকাবীবাজারের কবি নজরুল মিলনায়তনে এ উৎসব হয়। উৎসবের উদ্বোধন করেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মো. আমিনুর রহমান। পরে অনিমা দের সঞ্চালনায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন গান, কবিতা, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে।