সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন বলেছেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কোথায় হবে, তা একমাত্র প্রধানমন্ত্রীই জানেন। তিনি রবীন্দ্র জন্মবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকার ওসমানী মিলনায়তনে বলেছেন, ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সিরাজগঞ্জের শাহজাদপুর ও কুষ্টিয়ার শিলাইদহ—দুটি স্থানেই হবে। এ ব্যাপারে এখন অপেক্ষার পালা। প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া এ বিষয়ে আমি মন্তব্য করতে পারি না।’গতকাল সোমবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৪৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র কাচারিবাড়িতে জেলা প্রশাসন আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী দিনে এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন।প্রতিমন্ত্রী বলেন, ‘শিলাইদহে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে—এ কথা আমি বলিনি। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাহজাদপুর ও শিলাইদহ—দুটি স্থানেই হবে। এতে কোনো বিতর্কের অবকাশ নেই। বিষয়টি আমি খোলাসা করে দিলাম।’ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সাংসদ চয়ন ইসলাম, বিশিষ্ট চিত্রশিল্পী হাশেম খান, অধ্যাপক সৌমিত্র শেখর প্রমুখ।