রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রবীন্দ্র-স্মৃতিবিজড়িত এলাকায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের দাবিতে গতকাল বুধবার সকালে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতি মানববন্ধন করেছে।সমিতির কার্যালয় চত্বরে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি রজব আলী সরকার, পিপি আবদুর রহমান, সাবেক পিপি রেজাউল করিম তালুকদার, বিমল কুমার দাস, আনোয়ার হোসেন প্রমুখ।বক্তারা বলেন, গত বছর রবীন্দ্র জন্মবার্ষিকী উদ্যাপনের সময় শাহজাদপুর রবীন্দ্র অডিটোরিয়ামে সরকারের মন্ত্রীরা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দেন। এক বছর অতিবাহিত হলেও এখনো বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়নি।