প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবিগুরুর ১৫৪তম জন্মজয়ন্তী উপলক্ষে গত বৃহস্পতিবার সন্ধ্যায় দিনাজপুর শিল্পকলা একাডেমী চত্বরে তিন দিনব্যাপী রবীন্দ্র মেলা ও অনুষ্ঠান শুরু হয়েছে। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ দিনাজপুর শাখা কর্মসূচির আয়োজন করেছে। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সভাপতি আজাদী হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আহমদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুর জেলা কমিটির সভাপতি মির্জা আনোয়ারুল ইসলাম, নাট্যজন কাজী বোরহান, ওস্তাদ সাইমুদ আলী খান, বঙ্গবন্ধু পরিষদের সহসভাপতি আহাদ আলী, শিল্পী আরতী সাহা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সুলতান কামাল উদ্দিন প্রমুখ। দিনাজপুর অফিস|