রবীন্দ্র মেলা সমাপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সবারে করি আহ্বান’—এই পঙ্ক্তিকে সামনে রেখে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণে জাতীয় রবীন্দ্র সম্মিলন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা আয়োজিত তিন দিনব্যাপী রবীন্দ্র মেলা গতকাল রোববার সন্ধ্যায় শেষ হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় স্থানীয় এম মনসুর আলী মিলনায়তনে মেলার উদ্বোধন করেন সাংসদ হাবিবে মিল্লাত। দ্বিতীয় দিনে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস, জেলা প্রশাসক বিল্লাল হোসেন, পুলিশ সুপার মিরাজ আহমেদ।