রবীন্দ্র-সার্ধশত বর্ষে স্মারক ডাকটিকিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বাংলাদেশ ডাক বিভাগ অতীতেও ডাকটিকিট প্রকাশ করেছে। কিন্তু সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে এবারের আয়োজনটা বেশ বড়সড়। ডাক বিভাগ একই সঙ্গে চারটি স্মারক ডাকটিকিট ও একটি ‘স্যুভেনির শিট’ প্রকাশ করে গত শুক্রবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ-ভারত যৌথ আয়োজনে সার্ধশততম রবীন্দ্র জন্মবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে এই স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন। এ উপলক্ষে একটি বিশেষ সিলমোহরও ব্যবহার করা হয়েছে। ডাকটিকিটগুলোতে কবির বিভিন্ন বয়সের ছবি তো রয়েছেই, সেই সঙ্গে রয়েছে শিলাইদহ, শাহজাদপুর, দক্ষিণডিহি ও পতিসরে কবির স্মৃতিবিজড়িত স্থাপত্যগুলোর ছবিও। পারিবারিক জমিদারি দেখাশোনার জন্য তিনি ১৮৮৯ সালে কুষ্টিয়ার শিলাইদহে, এর পরের বছর সিরাজগঞ্জের শাহজাদপুরে এবং ১৮৯১ সালে নওগাঁর পতিসরে কবির আগমন ঘটে। শাহজাদপুরের কুঠিবাড়িতেই বিভিন্নভাবে কবির কেটেছে প্রায় আট বছর। বহু বর্ণের এ ডাকটিকিটগুলোর নকশা করেছেন আনোয়ার হোসেন। প্রতিটি ডাকটিকিটের মূল্যমান ১০ টাকা আর স্যুভেনির শিটের মূল্য ১০০ টাকা।