প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৪তম প্রয়াণ দিবস উপলক্ষে পটুয়াখালীর গলাচিপায় রবীন্দ্র স্মরণ অনুষ্ঠান হয়েছে। উপজেলার আবদুল গনি স্মৃতি পাঠাগারের উদ্যোগে গত বৃহস্পতিবার এ অনুষ্ঠান হয়। গলাচিপা পৌরসভার কালিবাড়ি সড়কে আবদুল গনি স্মৃতি পাঠাগার মিলনায়তনে ওই দিন সন্ধ্যা সাড়ে সাতটায় রবীন্দ্রনাথের প্রতিকৃতির সামনে মোমবাতি প্রজ্বালন করেন পাঠাগারের সহসভাপতি নাদিরা মালেক। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী ও কর্মের ওপর আলোচনায় অংশ নেন সাংস্কৃতিক কর্মী সুব্রত রায়, সাইমুন রহমান, রাকিবুল হাসান প্রমুখ। অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন পাঠাগারের সদস্যরা। গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি|