রবীন্দ্র স্মরণে ‘রবি প্রণাম’ প্রকাশনার মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের বার্ষিকী-২০১১ উপলক্ষে ‘রবি প্রণাম’ প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম বার্ষিকী স্মরণে ওই প্রকাশনার মোড়ক গত বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ এম ইদ্রিস আলী। এ উপলক্ষে কলেজের আযিমউদ্দিন মঞ্চে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে কলেজের অধ্যক্ষ সুখেন চন্দ্র ব্যানার্জির সভাপতিত্বে বক্তব্য দেন প্রকাশনাটির সম্পাদক ও কলেজের উপাধ্যক্ষ মো. শাহজাহান মিয়া, রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মেজর হেলাল আহমেদ, মুক্তিযোদ্ধা জামাল হোসেন প্রমুখ। এর আগে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।