প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবীন্দ্রসংগীত গেয়ে মুগ্ধতার আবেশ ছড়ালেন ভারতের প্রখ্যাত শিল্পী প্রমিতা মল্লিক। গত মঙ্গলবার রাত আটটায় সিলেট নগরের রিকাবীবাজার এলাকায় কবি নজরুল মিলনায়তনে চট্টগ্রামের সহকারী ভারতীয় হাইকমিশন এবং ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের উদ্যোগে আয়োজিত রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানে তিনি গান গেয়ে শোনান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন রাসু রক্ষিত ও শুভেচ্ছা বক্তব্য দেন রবীন্দ্রসংগীত শিল্পী রানা কুমার সিনহা। এ ছাড়া অনুষ্ঠানে সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দীন আহমদ, প্রবীণ শিক্ষাবিদ মো. আবদুল আজিজ ও সিলেট মহানগর পুলিশ কমিশনার কামরুল আহসান বক্তব্য দেন।