রবীন্দ্রনাথ উচ্চবিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর রানীনগর উপজেলার রাতোয়াল রবীন্দ্রনাথ উচ্চবিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকালে বিদ্যালয়ের প্রাথমিক শাখার নতুন ভবনের উদ্বোধন, মা সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, শোভাযাত্রা, সঞ্চৃতিচারণা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।অনুষ্ঠানগুলোতে সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুর রাজ্জাক। অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি আত্রাই-রানীনগর আসনের সাংসদ ইসরাফিল আলম।