রবীন্দ্রনাথ ও নজরুল সম্পর্কে জানাতে আরও উদ্যোগ দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে যশোর উদীচীর আয়োজনে সত্যেন সেন মঞ্চে সমবেত সংগীত পরিবেশিত হয় l প্রথম আলো
কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে যশোর উদীচীর আয়োজনে সত্যেন সেন মঞ্চে সমবেত সংগীত পরিবেশিত হয় l প্রথম আলো

কবি বনওয়ারী লাল বাগলা বলেছেন, প্রকৃতিতে এখন চলছে চরম খরা। তার চেয়েও বেশি খরা রবীন্দ্র-নজরুলকে শ্রদ্ধা জানানোর বেলায় দেখা যায়। নতুন প্রজন্মকে রবীন্দ্রনাথ ও নজরুল সম্পর্কে জানতে ও জানাতে আরও উদ্যোগ নিতে হবে।

রবীন্দ্রনাথ ও নজরুলের জন্মদিবস উপলক্ষে চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশিত হয়। অধ্যক্ষ নওরোজ মোহাম্মদ সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে সাহিত্যিক মকবুলার রহমান প্রধান অতিথি ছিলেন। তিনি বলেন, ‘সাহিত্যে, কাজ ও চিন্তায় রবীন্দ্রনাথ ও নজরুল দুজনই অনন্য। তাঁরা এখনো আমাদের জন্য প্রাসঙ্গিক। তাঁদের রচনা আজও আমাদের প্রেরণা জোগায়।’ বনওয়ারী লাল বাগলা বিশেষ অতিথির বক্তব্য দেন। বর্ষীয়ান এই দুই গুণীজনকে সম্মাননা দেওয়া হয়।

নওরোজ মোহাম্মদ সাঈদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামকে বুঝতে হবে, জানতে হবে এবং হৃদয়ে ধারণ করতে হবে।

ইংরেজি বিভাগের শিক্ষক সুলতানা জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উদ্‌যাপন কমিটির আহ্বায়ক ও বাংলা বিভাগের প্রধান আবদুর রশিদ। আলোচনায় অংশ নেন উপাধ্যক্ষ জাহাঙ্গীর আলম ও শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক মহসীন কবীর।

সাংস্কৃতিক পর্বে সমবেত কণ্ঠে রবীন্দ্রনাথের ‘হে নূতন,/ দেখা দিক আর-বার জন্মের প্রথম শুভক্ষণ’ এবং নজরুলের ‘দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাপার হে’ পরিবেশিত হয়। সংগীত পরিবেশন করেন শিক্ষক নাঈমা ফারহানা, মাসুদ পারভেজ ও রাসেল আহমেদ এবং শিক্ষার্থী সুরাইয়া রহমান, তৃষা দত্ত, আসমাউল হুসনা, বর্ষা সেন, উম্মে খাদিজা ও নওশীন আক্তার।