রবীন্দ্রনাথ সামাজিক মুক্তির পথ দেখায় - আনিসুজ্জামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক, গান ও কবিতায় বলা হয়েছে মুক্তির কথা, যা আমাদের সামাজিক মুক্তির পথ দেখায়। তাঁর সৃষ্টির বৈচিত্র্য রয়েছে অনেক, যা এখনো আমাদের ভাবায়। তাই জীবনের সব মুহূর্তে রবীন্দ্রনাথকে স্মরণ করি।
গতকাল মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এক সেমিনারে এসব কথা বলেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। ‘রবীন্দ্র জন্মজয়ন্তী’ উপলক্ষে এ সেমিনারের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ।
আনিসুজ্জামান বলেন, ‘রবীন্দ্রনাথের নাটকগুলো নতুনত্বে প্রভাবিত। যাতে আধুনিক নাটকের সব বৈশিষ্ট্য বিদ্যমান। তিনি আরও বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর জীবন ও সাহিত্যে নানান প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন, আবার তা পেরিয়ে গেছেন নিজের সৃষ্টির সত্যে ও সৌন্দর্যে। তাই শৈশব থেকেই বিচিত্র অভিজ্ঞতার মধ্য দিয়ে রবীন্দ্রনাথ বেড়ে উঠেছেন।
বাংলা বিভাগের চেয়ারম্যান হোসনে আরা বেগমের সভাপতিত্বে সেমিনারে এই বিভাগের শিক্ষক আরজুমান্দ আরা, মিল্টন বিশ্বাস প্রমুখ বক্তব্য দেন। ‘বন্ধনহীন গ্রন্থি: রবীন্দ্রনাট্যের উত্তর কাঠামোবাদী বিনির্মাণসূত্র’ শীর্ষক মূল প্রবন্ধ পাঠ করেন বিভাগের শিক্ষক শরিফুল ইসলাম।