রবীন্দ্রনাথকে নিয়ে উত্তরা ইউনিভার্সিটির সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরা ইউনিভার্সিটির উদ্যোগে সম্প্রতি রাজধানীর উত্তরা ক্লাবে ‘রবীন্দ্রনাথের শিক্ষা-ভাবনা’ শীর্ষক দুই দিনের আন্তর্জাতিক সম্মেলন হয়েছে। এতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘শিক্ষাব্যবস্থায় মানবিকবোধের জায়গা তৈরি করা না হলে দানব তৈরি হবে। উল্টোপথে হাঁটার কারণে আজ সাম্প্রদায়িক গোষ্ঠীর হামলা হচ্ছে। এগুলো হচ্ছে রবীন্দ্রনাথের শিক্ষা থেকে বিচ্যুত হওয়ার কারণেই।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক বরুণ কুমার চক্রবর্তীসহ বিশিষ্টজনেরা সম্মেলনে বক্তব্য দেন। উত্তরা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় ও ভারতের রবীন্দ্র চর্চাকেন্দ্র যৌথভাবে সম্মেলনটি আয়োজন করে। বিজ্ঞপ্তি।