রবীন্দ্রনাথকে স্মরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মজয়ন্তী উপলক্ষে সুনামগঞ্জে কথা, কবিতা, নৃত্য ও গানে কবিকে স্মরণ করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘বরি প্রণাম’ শিরোনামে এই অনুষ্ঠানের আয়োজন করে পৌর শহরের সাংস্কৃতিক সংগঠন ‘স্পন্দন পরিবার’। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন আয়োজক সংগঠনের মো. রাজু আহমেদ। অনুষ্ঠান শুরু হয় শিশুশিল্পীদের নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে। পরে একে একে কবিতা, নৃত্য ও গান পরিবেশিত হয়। অনুষ্ঠানে সুনামগঞ্জের প্রবীণ রবীন্দ্রসংগীতশিল্পী অভিজিৎ চৌধুরীকে সম্মাননা দেওয়া হয়।