রবীন্দ্রনাথের কুঠিবাড়ি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল ২৫ বৈশাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে কুষ্টিয়ার শিলাইদহে সাজানো হচ্ছে রবীন্দ্রনাথের কুঠিবাড়ি। তারই পাশে অযত্ন আর অবহেলায় পড়ে আছে কবিগুরুর স্মৃতিবিজড়িত খাজনা আদায়ের এই ভবনটি। ছবিটি শিলাইদহের কসবা গ্রাম থেকে তোলা।

সাজানো হচ্ছে কুষ্টিয়ার শিলাইদহে রবীন্দ্রনাথের কুঠিবাড়ি।

শিলাইদহে রবীন্দ্রনাথের কুঠিবাড়ির ভেতরের ভবন।

প্রজাদের চিকিৎসার জন্য রবীন্দ্রনাথের সময়ে এই ভবনটি ব্যবহৃত হতো দাতব্য চিকিৎসালয় হিসেবে, যা এখন ধ্বংসের পথে। ছবিটি কুষ্টিয়ায় শিলাইদহের কসবা গ্রাম থেকে তোলা।

কুঠিবাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের নিজ হাতে লাগানো বকুলগাছ।